কর্মসংস্থানের চেয়ে উদ্যোক্তা তৈরি জরুরি : শাহরিয়ার

আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ০১:৫৯ এএম

কর্মসংস্থানের চেয়ে উদ্যোক্তা তৈরি জরুরি বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

‘বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন : জার্মানির অভিজ্ঞতা থেকে শিক্ষা’ শীর্ষক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ সারা বিশ্বের মধ্যে সেরা। আমরা দেশে কর্মসংস্থান তৈরি করতে চাই। তবে কর্মসংস্থানের চেয়ে উদ্যোক্তা তৈরি জরুরি।’ তিনি বলেন, ‘দেশের ২০ থেকে ২৫ লাখ তরুণ রয়েছে। এই তরুণরা উদ্যোক্তা হলে কর্মসংস্থান সমস্যার অনেকটাই সমাধান হয়ে যাবে।’ সভায় বক্তব্য দেন বাংলাদেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত