ঘুষ, প্রতারণাসহ আস্থা ভঙ্গের তিনটি অভিযোগ উঠলেও ক্ষমতা ছাড়তে চাইছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উল্টো নেতানিয়াহু নিজের বিরুদ্ধে ‘অভু¨ত্থান চেষ্টার’ অভিযোগ করেছেন বলে জানিয়েছে সিএনএন।
গত বৃহস্পতিবার ঘুষ, জালিয়াতি ও আস্থা ভঙ্গের তিন মামলায় নেতানিয়াহুকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মান্দেলবিস্নট। এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে দুটি দুর্নীতির মামলায় কয়েক মাসের তদন্তের পর গত ফেব্রম্নয়ারিতে তাকে অভিযুক্ত করার সুপারিশ করে পুলিশ। তবে শুরু থেকেই নেতানিয়াহু তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
নেতানিয়াহু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি মহল তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে। তিনি বামপন্থিবিরোধীদের ও সংবাদমাধ্যমের ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, আমি মিথ্যাকে জয়ী হতে দেব না। ত্রুটিপূর্ণ তদন্তে সত্য বেরিয়ে আসেনি। তারা আমার পেছনে লেগে আছে।
গত এপ্রিল ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার পর জোট সরকার গঠন করতে প্রধানমন্ত্রী ব্যর্থ হওয়ার পর রাজনৈতিক সংকটের মধ্যে তার বিচারের ঘোষণা দিল আইন বিভাগ। দুর্নীতি বিষয়ে কোনো ধরনের অন্যায় করেননি বলে দাবি করেছেন নেতানিয়াহু। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমি পদত্যাগ করব না এবং আইনগতভাবে এটা করতে আমি বাধ্য নই।’
