কুমিল্লায় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীকে হাত পা বেঁধে নির্যাতন

আপডেট : ২৪ নভেম্বর ২০১৯, ১১:৩১ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলামকে চোর আখ্যা দিয়ে হাত পা বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার তিতাস উপজেলা পরিষদ মাঠে স্বতন্ত্র প্রার্থী রবিউল ইসলামের ওপর এ নির্যাতনের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিতাস পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নির্যাতনের শিকার রবিউল ইসলাম কুমিল্লা জেলার তিতাস উপজেলার আমিরাবাদ গ্রামের মো. আলম হোসাইনের ছেলে।

এদিকে, এ ঘটনার পর থেকে আহত রবিউল ইসলামকে পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে। জমি-জমা সংক্রান্ত বিষয়ে রবিউল ইসলামের সঙ্গে বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসান দেশ রূপান্তরকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় রবিউল ইসলাম কোন অভিযোগ দেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত