পায়ে ২০ হাতে ১২ আঙুল, ডাইনি অপবাদে বৃদ্ধাকে গৃহবন্দী

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ০৫:৪৩ পিএম

অস্বাভাবিক শারীরিক গড়নের এক বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে গৃহবন্দী করে রাখার অভিযোগ ওঠেছে। ভারতের ওডিশার গঞ্জাম এলাকায় এই ঘটনা ঘটেছে।

টাইমস অব ইন্ডিয়া জানায়, এক বৃদ্ধার পায়ে ২০টি এবং হাতে ১২টি আঙুল। এতে তাকে ডাইনি অপবাদ দিয়ে গৃহবন্দী করে রেখেছে এলাকাবাসী।

ভুক্তভোগী ৬৩ বছর বয়সী নায়ক কুমারী বলেন, 'এই সমস্যা নিয়েই আমার জন্ম হয়। তবে গরিব পরিবারের হয় তার চিকিত্‍‌সা করতে পারিনি। কুসংস্কারাচ্ছন্ন বাসিন্দারা মনে করে আমি ডাইনি। তাই আমাকে এক ঘরে রেখেছে তারা।'

তিনি নিজেও সবার থেকে আড়ালে থাকেন। এই বৃদ্ধার ভাষ্য, 'এটা একটা ছোট গ্রাম। আমার শরীরও ভালো নেই। চিকিত্‍‌সা করার সামর্থ্যও নেই।'

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. পিনাকী মোহান্তি জানান, মানবদেহে পায়ে ২০টি ও হাতে ১২টি আঙুল থাকাটা খুবই বিরল ঘটনা। প্রতি পাঁচ হাজার মানুষের মধ্যে ২-১ জন অতিরিক্ত আঙুল নিয়ে জন্মায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত