ইবিতে পরীক্ষায় নকল করায় ১০ শিক্ষার্থীর শাস্তি

আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১০:৩০ পিএম

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় বিভিন্ন বিভাগের দশ শিক্ষার্থীকে শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস.এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৮ নভেম্বর বিশ^বিদ্যালয়ের পরীক্ষা শৃঙ্খলা কমিটি তাদের এ শাস্তির সুপারিশ করে। এরপর গতকাল ২৪৮তম সিন্ডিকেট সভায় তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষবর্ষের শিক্ষার্থী মং সিং মারমা, যার তৃতীয় বর্ষের (পরীক্ষা ২০১৯) সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার সব কোর্সের উত্তরপত্র বাতিল করায় তাকে পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় পরীক্ষায় অংশ নিতে হবে। একই অভিযোগে গণিত বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুন্নাফ আলী, একই শিক্ষাবর্ষের রাশেদ পারভেজ ও পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ফাহমিদা আক্তারের এক সেমিস্টারের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। বাতিল করা ওই সেমিস্টারের সক পরীক্ষা পুনরায় দিতে হবে তাদের।

এছাড়া লোকপ্রশাসন বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী প্রিতম মজুমদার, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নাজমুল হুদা, পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সানজিদা অন্তরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আলী হোসাইন, একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিহাব আহমেদ তুহিন ও ফিরোজ আহমদের একটি করে কোর্স বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত