দিনাজপুরের শীর্ষ ২ রাজনৈতিক নেতার বিরুদ্ধে বিদেশ গমনে ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি দিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন সমন্বিত দিনাজপুর জেলা কার্যালয়।
তারা হলেন– দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন এবং দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজ্জব।
দুদক সূত্রে জানা যায়, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার বাণিজ্যের মূলহোতা, মাদক ব্যবসায়ী, হুন্ডি ব্যবসায়ীসহ দিনাজপুরে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির মাধ্যমে দিনাজপুর সুখ সাগরের ইকোপার্কে রঙ্গমহলসহ বিশাল অট্টালিকা নির্মাণকারী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন এবং দিনাজপুর হাউজিংসহ অন্যান্য সরকারি দপ্তরের সব টেন্ডার নিয়ন্ত্রণকারী নিজ পরিবারের নামে একাধিক প্লট ও বাড়ির মালিক এবং দিনাজপুরে অবৈধ অস্ত্রসহ মাদক ব্যবসার মাধ্যমে রাতারাতি আবাসিক হোটেল, বিলাসবহুল বাড়ি, সুইমিংপুল, কোটি কোটি টাকাসহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক ইমাম আবু জাফর রজ্জব বিভিন্ন ধরনের দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহিভূ©ত সম্পদের মালিক হয়েছেন মর্মে অভিযোগে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়।
এসব অভিযোগের পরিপ্রেড়্গিতে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ এর ধারায় এই দুজন রাজনৈতিক ব্যক্তিকে বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে দেশের সব ইমিগ্রেশন কার্যালয়গুলোতে চিঠি পাঠায় দুদক।
