৪১তম বিসিএসে আবেদন শুরু ৫ ডিসেম্বর

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১২:২১ পিএম

৪১তম বিসিএসে ২ হাজার ১৬৬ জনকে নেওয়া হবে। ৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন করা যাবে। বুধবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আবেদনের শেষ তারিখ: ৪ জানুয়ারি।

ক্যাডার ও পদসংখ্যা: শিক্ষা- ৯০৫টি (বিসিএস শিক্ষায় ৮৯২ জন প্রভাষক, কারিগরি শিক্ষা বিভাগ- ১০ জন প্রভাষক), প্রশাসন- ৩২৩টি, পুলিশ- ১০০টি, সহকারী সার্জন- ১১০টি, সহকারী ডেন্টাল সার্জন- ৩০টি।

পররাষ্ট্র- ২৫টি, আনসার- ২৩টি, অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহা হিসাবরক্ষক (নিরীক্ষা ও হিসাব)- ২৫টি, সহকারী কর কমিশনার (কর)- ৬০টি, সহকারী কমিশনার (শুল্ক ও আবগারি)- ২৩টি ও সহকারী নিবন্ধক- ৮টি।

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিসংখ্যান কর্মকর্তা- ১২টি, রেলপথ মন্ত্রণালয়ে সহকারী যন্ত্র প্রকৌশলী- ৪টি, সহকারী ট্রাফিক সুপারিনটেনডেন্ট- ১টি, সহকারী সরঞ্জাম নিয়ন্ত্রক- ১টি, সহকারী প্রকৌশলী (সিভিল)- ২০টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)- ৩টি।

তথ্য মন্ত্রণালয়ে সহকারী পরিচালক বা তথ্য কর্মকর্তা বা গবেষণা কর্মকর্তা- ২২টি, সহকারী পরিচালক (অনুষ্ঠান)- ১১টি, সহকারী বার্তা নিয়ন্ত্রক- ৫টি, সহকারী বেতার প্রকৌশলী- ৯টি, স্থানীয় সরকার বিভাগে বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশলে সহকারী প্রকৌশলী- ৩৬টি, সহকারী বন সংরক্ষক- ২০টি।

সহকারী পোস্ট মাস্টার জেনারেল- ২টি, বিসিএস মৎস্যে ১৫টি, পশুসম্পদ- ৭৬টি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা- ১৮৩টি ও বৈজ্ঞানিক কর্মকর্তা- ৬টি, বিসিএস বাণিজ্যে সহকারী নিয়ন্ত্রক- ৪টি।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা- ৪টি, বিসিএস খাদ্যে সহকারী খাদ্যনিয়ন্ত্রক- ৬টি ও সহকারী রক্ষণ প্রকৌশলী- ২টি, বিসিএস গণপূর্তে সহকারী প্রকৌশলী (সিভিল)- ৩৬টি ও সহকারী প্রকৌশলী (ই/এম)- ১৫টি ।

বিজ্ঞপ্তিটি দেখতে লিঙ্কে দেখুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত