অবশেষে মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শিবসেনা নেতা উদ্ধব

আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১০:১৯ পিএম

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শিবসেনা নেতা উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় মুম্বাইয়ের শিবাজিপার্কে এই শপথ অনুষ্ঠান আয়োজন হয়।

এনডিটিভি জানায়,১৯৬৬ সালে শিবাজি পার্কেই সৃষ্টি শিবসেনার। এখানেই প্রথম দশেরা উৎসব পালন করেছিলেন বাল ঠাকরে। অনুষ্ঠানে ছিল ছাত্রপজি শিবাজির মূর্তিও। সেই ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে মুখ্যমন্ত্রীর শপথ নিলেন উদ্বব। 

শপথগ্রহণের আগে গেরুয়া কুর্তা পরে ‘শিবরাজ্যাভিষেক’ বা ছত্রপজি শিবাজির আশীর্বাদ গ্রহণ করেন শিবসেনা প্রধান।

বলিউডের আর্ট ডিরেক্টর নীতিন দেশাইয়ের সাজানো মঞ্চে শপথগ্রহণ অনুষ্ঠানে এ দিন হাজির ছিলেন উদ্ধব ঠাকরের স্ত্রী রেশমি ঠাকরে এবং ছেলে আদিত্য ঠাকরেও।

এদিন শপথগ্রহণ গ্রহণ করেন শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের দুজন করে মন্ত্রী।

উদ্ধবের শপথ অনুষ্ঠানে  যোগ দেন এনসিপি প্রধান শারদ পাওয়ার, কংগ্রেস নেতা কপিল সিব্বল ও আহমেদ প্যাটেল। দুই দিন আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর থেকে ইস্তফা দেওয়া দেবেন্দ্র ফডণবীসকেও দেখা গেছে শপথ অনুষ্ঠানে। মঞ্চে ছিলেন শিল্পপতি মুকেশ আম্বানি, তার স্ত্রী নীতি আম্বানি এবং ছেলে অনন্তকেও।

তবে দাওয়াত দেয়া হলেও এ দিন ছিলেন না সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর কেউই। অনুষ্ঠানে থাকবেন না সেটি চিঠি লিখে আগেই জানিয়ে দিয়েছিলেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত