সীতাকুন্ডে শিমক্ষেতে মিলল যুবকের গলা কাটা লাশ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১১:৫৯ এএম

চট্টগ্রামের সীতাকুন্ডের ভাটিয়ারীতে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রফিকুল ইসলাম নাটোর জেলার সিরাইল থানার কুসুমদি আনন্দ নগর গ্রামের সুকলাল প্রমাণিকের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সীতাকুন্ডের ভাটিয়ারীতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া ঘরে থেকে দিনমজুরের কাজ করতেন।

মঙ্গলবার রাত ৯টার সময় বাসা থেকে পানির পাম্প কেনার জন্য বের হয়ে আর বাসায় ফিরে আসেননি। বুধবার সকাল ৮টার সময় ভাটিয়ারী রেললাইনের পাশে শিমক্ষেতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা এলাকার মেম্বারকে খবর দেয়।

মেম্বার ঘটনাস্থলে এসে সীতাকুন্ড থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে সুরতাহাল করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) মর্গে প্রেরণ করে।

সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে আমাদের মনে হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত