ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে যুবকের জেল-জরিমানা

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১১:২৬ এএম

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে মো. শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ ৭ হাজার ৯৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত শফিকুল শহরের জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার মৃত শিশু মিয়ার ছেলে।

এর আগে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা বুধবার রাত ৮টার দিকে ভৈরব রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টারের সামনে থেকে শফিকুল ইসলামকে আটক করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ১৩টি টিকিট জব্দ করে র‌্যাব সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত