নড়াইলে কবিয়াল বিজয় সরকারের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ এএম

একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত সুরস্রষ্টা চারণকবি বিজয় সরকারের ৩৪তম প্রয়াণ দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কবিয়াল বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে ছিল কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্র প্রদর্শনী, বিজয়গীতি প্রতিযোগিতা, স্মৃতিচারণা ও কবি গানের আসর।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল জেলা প্রশাসক আনজুমান আরা। এরপর কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন অতিথিরা।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা শরীফ হুময়ূন কবীরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কুণ্ডz, জেলা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, চারণকবি বিজয় সরকার ফাউন্ডেশনের সদস্য সচিব জাহিদ হাচান, যুগ্ম আহ্বায়ক এস এম আকরাম শাহীদ চুন্নু প্রমুখ।

এ ছাড়া চিত্র প্রদর্শনী, বিজয়গীতি প্রতিযোগিতা এবং গভীর রাত পর্যন্ত কবিগানের আসর বসে।

কবিয়াল বিজয় সরকার ১৯০৩ সালের ২০ ফেব্রম্নয়ারি নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের নিভ…ত পল্লী ডুমদি গ্রামে জন্মগ্রহণ করেন।

১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মারা যান তিনি। ২০১৩ সালে বিজয় সরকার মরণোত্তর একুশে পদকে ভূষিত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত