ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। শুক্রবার ও শনিবার মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ১মিনিট নীরবতা পালন, র্যালি, কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন তারা।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে (১২টা ১ মিনিটে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কর্মসূচি শুরু করে নেতাকর্মীরা। এরপরে ১মিনিট নীরবতা পালন করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ছাত্রমৈত্রীর দলীয় টেন্ট থেকে আনন্দ র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে সেখানে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শাখা ছাত্রমৈত্রীর সভাপতি আব্দুর রউফ, সহ-সভাপতি আখতার হোসেন আজাদ, শামিমুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুল ইসলাম মোরশেদ, দপ্তর সম্পাদক আশিকুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
