নেহেরুকে ‘সবচেয়ে বড় ধর্ষক’ বললেন সাধ্বী প্রাচী

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১০:২৯ পিএম

বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞার পর এবার বেফাঁস মন্তব্য করলেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বী প্রাচী। ভারতের স্বাধীনতা সংগ্রামী তথা দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে ‘সবচেয়ে বড় ধর্ষক’ বলে উল্লেখ করেছেন তিনি।

ভারতজুড়ে একের পর ধর্ষণের ঘটনায় সম্প্রতি মোদি সরকারকে একহাত নেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারত এখন গোটা বিশ্বে ‘ধর্ষণের রাজধানী’ বলে পরিচিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রাহুলের সেই মন্তব্যের সমালোচনা করতে গিয়ে রবিবার সীমা ছাড়ান সাধ্বী প্রাচী। সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘ভারতকে ধর্ষণের রাজধানী বলে বেড়াচ্ছেন রাহুল গান্ধী। তার লজ্জা হওয়া উচিত। নেহেরুই তো সবচেয়ে বড় ধর্ষক ছিলেন।’

শুধু ধর্ষক বলেই থামেননি সাধ্বী প্রাচী। তার দাবি, ‘নেহেরু-গান্ধী পরিবারের হাত ধরেই ভারতে সন্ত্রাসবাদ, নকশালবাদ এবং ধর্ষণের আমদানি হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত