গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৫:৪৬ পিএম

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে গোপালগঞ্জে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর এই সম্মেলন হওয়ার কথা ছিল।

মঙ্গলবার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াছ হক স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আগামী ১৩/১২/২০১৯ ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান সম্মেলন স্থগিতের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান দেশ রূপান্তরকে বলেন, আগামী ২১ ও ২২ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনের কারণে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের আগামী ১৩ ডিসেম্বরের সম্মেলন স্থগিত করা হয়েছে।

এর আগে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য ১৩ ডিসেম্বর দিন ঠিক করা হয়। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেয় আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো। স্থানীয় পৌর পার্কে নির্মাণ করা হয় মঞ্চ। সড়কে সড়কে নির্মাণ করা হয় তোরণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত