কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের কাটা পাহাড় গ্রামে যৌতুকের জন্য হালিমা বেগম (১৯) নামে এক গৃহবধূকে নির্যাতন করেছেন তার স্বামী। এ ঘটনায় তিনি স্বামী মিজান উদ্দিন, শ্বশুর জমির হোসেনসহ তিনজনের নামে থানায় অভিযোগ দিয়েছেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হালিমা বেগম জানান, দুই বছর আগে মিজানের সঙ্গে তার বিয়ে হয়। সে সময় দেড় লাখ টাকা দেওয়া হয়। পরে বিভিন্ন সময়ে যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন তাকে শারীরিকভাবে নির্যাতন করে আসছেন।
এরই জের ধরে গত ৮ ডিসেম্বর বিকেলে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দিতে বলেন মিজান। রাজি না হলে তাকে পিটিয়ে আহত করা হয়। নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেছেন হালিমা।
পেকুয়া থানার ওসি কামরুল আজম জানান, স্বামী-শ্বশুরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন হালিমা বেগম। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।