খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বাসদ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৮:২০ পিএম

দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘সুচিকিৎসা’ দাবি করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা খালেকুজ্জামান।

শুক্রবার সংগঠনটির বার্তা প্রেরক মাঈন উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।

বিবৃতিতে গণমাধ্যমের খবরের উদ্ধৃতি দিয়ে খালেকুজ্জামান বলেন, ‘প্রকাশিত খবরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ডের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি জেনে আমরা উদ্বিগ্ন।’

তিনি বলেন, ‘এ নিয়ে তর্ক-বিতর্ক, পক্ষ-বিপক্ষ অবলম্বনের অসুস্থ ধারাবাহিকতা পরিহার করে, তার সন্তুষ্টির বিবেচনায় রেখে তাকে উন্নত চিকিৎসা দেওয়া জরুরি বলে আমরা মনে করি। সরকার ও সংশ্লিষ্ট মহল এ বিষয়ে মনোযোগী হয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত