বাদাম বেচে সংসার চালানো ছাত্রীর নাসায় গমন!

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১১:০৫ এএম

ছোট মেয়েটার ঘাড়েই সংসারের সমস্ত দায়িত্ব। সংসারের হাল ধরার পাশাপাশি নিজের পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন। মানসিক রোগী মা আর ভাইয়ের দেখাশোনা এখন সবটাই সামলাতে হয় তাকে। সেই স্কুলছাত্রীই কিনা এখন সুযোগ পাচ্ছেন নাসায় গিয়ে মহাকাশচারীদের সঙ্গে দেখা করা।  

ভারতের তামিলনাড়ুর পাত্তুকোট্টাইয়ে একটি সরকারি স্কুলের ছাত্রী জে জয়ালক্ষ্মী। একাদশ শ্রেণিতে পড়ে।

তার বাবা থেকেও নেই। ছোট মেয়েটার ঘাড়ে সংসারের দায়িত্ব চাপিয়ে দিয়ে আলাদা হয়েছেন।

বিজ্ঞানের উপর বরাবরই তার আগ্রহ রয়েছে। মেধাবী এই ছাত্রী এবার নিজের চেষ্টাতেই নাসায় গিয়ে মহাকাশচারীদের সঙ্গে দেখা করতে চলেছেন।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের মে মাসেই তিনি নাসায় যাচ্ছেন।

যেভাবে পেলেন এই সুযোগ-

অসুস্থ মা আর ভাইয়ের যাবতীয় খরচ তাকেই টানতে হয়। পড়াশোনার ফাঁকে তাকে বাদাম বিক্রি করতে হয়।

গৃহত্যাগী বাবা কখনো কখনো মন হলে টাকা পাঠান। বাকিটা তাকেই উপার্জন করতে হয়।

বাদাম বেচার পাশাপাশি তিনি টিউশনও করেন।

একদিন হঠাৎই কাগজের একটা খবরে চোখ আটকে যায় তার। গো৪গুরু নামে একটি সংস্থা নাসা যাওয়ার জন্য সব শিক্ষার্থীদের সুযোগ দিতে একটা প্রতিযোগিতা আয়োজন করে।

সেই প্রতিযোগিতার জন্য ফরম পূরণ করেন জয়ালক্ষ্মী।

নিজের মতো করে বাড়িতেই প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে সফলও হন।

নাসায় যাওয়ার সুযোগ পেলেও যাতায়াত খরচের অনেক টাকা নিয়ে চিন্তায় ছিলেন জয়ালক্ষ্মী।

পাশে দাঁড়ালেন কয়েকজন শিক্ষক আর তার সহপাঠীরা। পাসপোর্ট বানিয়ে দিয়েছে তারা। পাসপোর্ট অফিসারও তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছেন।

আরও কিছু অর্থের প্রয়োজন যার জন্য জেলা প্রশাসকের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন জয়ালক্ষ্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত