ওয়েব প্ল্যাটফর্ম ‘হৈচৈ’য়ের জন্য ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হচ্ছে ‘পাঁচফোড়ন’ শিরোনামের পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সিরিজ। তিনটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা ও দুটি নির্মাণ করবেন বাংলাদেশি দুই নির্মাতা। বাংলাদেশ থেকে নির্মাণ করছেন নূরুল আলম আতিক ও গিয়াস উদ্দিন সেলিম।
এদিকে নূরুল আলম আতিকের নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম ‘ডোনার’। পরিচালক আতিক জানান, চলচ্চিত্রটির শুটিং হয়েছে ১২-১৪ ডিসেম্বর। ময়মনসিংহ এসকে ও লিবার্টি হাসপাতালে এবং গৌরীপুরের বিভিন্ন লোকেশনে। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, অর্চিতা স্পর্শিয়া, ইয়াশ রোহান সহ অনেকে।
নূরুল আলম আতিকের গল্প-চিত্রনাট্য ও নির্মাণে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ভালোবাসা দিবসে হৈচৈ অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
ভালোবাসা দিবস কেন্দ্রিক নির্মাণ হলেও গল্পটা সচরাচর প্রচারিত ভালোবাসার গল্পের মতো নয়। গল্প বলায় ও নির্মাণে নূরুল আলম আতিককেই খুঁজে পাওয়া যাবে।
