বরিশাল নগরীর ৪টি সরকারি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ওই পরীক্ষায় ৭২০টি আসনের বিপরীতে প্রায় চার হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এদিন রাতেই ফল প্রকাশ করার কথা ছিল। আগামী শনিবার ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় ১ হাজার ৭৭৭ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
নগরীর ৪ সরকারি স্কুল পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান দেশ রূপান্তরকে জানান, স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে তৃতীয় ও ষষ্ঠ শ্রেণিতে যোগ্য শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
সন্তানদের তৃতীয় শ্রেণিতে ভর্তির ড়্গেত্রে অভিভাবকদের পছন্দ তালিকার শীর্ষে থাকা ওই ৪টি স্কুলের মধ্যে প্রথম স্থানে রয়েছে বরিশাল জিলা স্কুল এবং বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
এর পরের অবস্থানে রয়েছে শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (কাউনিয়া) এবং শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় (রূপাতলী)।
