ডিএনসিসি মেয়রের হুঁশিয়ারি

সংস্কার ও নির্মাণ ঠিকাদারসহ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০১:২৯ এএম

সড়ক নির্মাণ, সড়কে খোঁড়াখুঁড়ি, ভবন নির্মাণসহ পরিবেশ ও বায়ু দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘চলতি মাসের ২২ তারিখ থেকে ডিএনসিসির একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।’ গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলামের সভাপতিত্বে ‘ধুলাবালিমুক্ত পরিচ্ছন্ন মহানগরী নিশ্চিতকল্পে’ আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, অনেক সময়ে কাজ সরকারি হতে পারে, কিন্তু কাজটি করানো হয় ঠিকাদারের মাধ্যমে। ঠিকাদারের দোষ সরকার কাঁধে নেবে না। প্রত্যেক ঠিকাদারকে কাজ দেওয়ার সময়ে পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্নতার জন্য পর্যাপ্ত বিল নির্ধারণ করে দেওয়া হয়। রাস্তার ধুলা ও ফুটপাত পরিষ্কারের জন্য তাদের বিল ধরা আছে। তারা সেই টাকা উত্তোলনও করেন, কিন্তু তারা সেই কাজ করেন না। সময় এসেছে তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে, এভাবে চলতে পারে না। আমরা আর সহ্য করব না, এমনকি আমাদের ডিএনসিসির ঠিকাদারদের কেউ যদি পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা না নিয়ে নির্মাণকাজ পরিচালনা করেন, তাকেও জরিমানার আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত