কক্সবাজারের উখিয়ায় জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে স্থানীয় নুর হোটেলের দ্বিতীয় তলায় একটি আলোচনা সভা ও কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজাদী পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক রফিকুল ইসলাম, উখিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকার উখিয়া প্রতিনিধি রফিক উদ্দীন বাবুল, সিনিয়র সাংবাদিক দৈনিক ভোরের কাগজ পত্রিকার উখিয়া প্রতিনিধি গফুর মিয়া চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসেন মিথুন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সিরাজুল হক, মাস্টার বেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা রিদুয়ান রহমান, দৈনিক বাঁকখালী পত্রিকার প্রতিনিধি আবদুল্লাহ আল আজিজ, দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি শহীদ রুবেল, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিনিধি শহিদুল ইসলাম, রাজাপালং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ছাত্রনেতা রিদুয়ান, তাদের, নোবেল, বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনসহ অসংখ্য পাঠক ও শুভাকাঙ্ক্ষী।
