র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেল তিনটায় রাঙামাটি শহরের কাঁঠালতলি এলাকা থেকে একটি র্যালি শুরু হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে স্থানীয় দৈনিক পত্রিকা ‘দৈনিক পার্বত্য চট্টগ্রাম’ কার্যালয়ে কেক কাটেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক পার্বত্য সম্পাদক ফজলে এলাহী, রাঙামাটি পৌরসভার সাবেক কমিশনার ফিরোজ আল মাহমুদ, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, পরিবেশকর্মী ও সাংবাদিক হেফাজত সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত দেবনাথ, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম রাসেল, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা নিশু সাহা, হিল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সভাপতি মিশু দে, পার্বত্য চট্টগ্রাম ডিবেট ফেডারেশনের সংগঠক তুষার ধর, জেলা শুভ সংঘের সভাপতি সভাপতি অসীম গুপ্তসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা। এ সময় অতিথিবৃন্দ দেশ রূপান্তরের সমৃদ্ধি কামনা করেন।
