কিশোরগঞ্জে ‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগান নিয়ে প্রকাশিত হওয়া দৈনিক দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
পত্রিকাটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের উদ্যোগে শুক্রবার রাত ৭টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত নাচে-গানে পালিত হয় এ অনুষ্ঠান।
প্রথমে কেক কাটা, পরে আলোচনা সভা ও সর্বশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় উদযাপন অনুষ্ঠানের কার্যক্রম।
গান গেয়ে ও নাচিয়ে অতিথিদের তিন ঘণ্টা মাতিয়ে রাখেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটির জেলা প্রতিনিধি ও কন্ঠশিল্পী শহীদুল ইসলাম পলাশ। তার সঙ্গে ছিলেন প্রভা, ওসমান গণি, আনতারা, ডালিম জাহান, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী মাসুদুর রহমান আকিল ও একে এম বাবুল ভূইয়া।
অনুষ্ঠানটি স্থানীয় ক্যাবল নেট ওয়ার্ক কেসিএন ও তোলপাড় টুয়েন্টিফোর ডটকম পেইজে লাইভ দেখানো হয়।
অনুষ্ঠানে দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি কাউসার আহম্মেদ টিটুর সঞ্চালনায় ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদের মনোনীত প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকাল পত্রিকার স্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. আলম ফয়সাল, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি হাফিজুর রহমান সুমন, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি শাহজান সাজু, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কর্মরত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
