পাঁচ বছরে ১৪৭১ ‘বাংলাদেশিকে’ ফেরত পাঠিয়েছে মহারাষ্ট্র

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১০:২২ এএম

অবৈধভাবে মহারাষ্ট্রে বসবাসের অভিযোগ এনে গত পাঁচ বছরে ১৪৭১ জন ‘বাংলাদেশি নাগরিককে’ ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছে ভারতের রাজ্যটি। খবর দ্য হিন্দুর।

বিজেপি নেতা অতুল ভাটখালকার এক সভায় দাবি করেন, মুম্বাইসহ রাজ্যের অনেক শহরে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের মানুষ অবৈধভাবে বসবাস করছে। তাদের তাড়াতে এনআরসি জরুরি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, শুক্রবার নালাসোপারা থেকেই ১২ ‘বাংলাদেশিকে’ গ্রেপ্তার করা হয়েছে। তারা সঠিক পাসপোর্ট দেখাতে পারেননি বলে অভিযোগ করেন তিনি।

এরপর স্পিকার নানা প্যাটেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন, শীত শেষ হওয়ার আগে লিখিত প্রতিবেদন দিতে।

ওই প্রতিবেদনের বরাত দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, ১৪৭১ বাংলাদেশির পাশাপাশি দুই পাকিস্তানিকেও মহারাষ্ট্র থেকে বের করে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত