সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংবিধানে যেভাবে রাষ্ট্রধর্ম ঘোষণা করেছেন তা অসাম্প্রদায়িক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক নয় বলে দাবি করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, ‘রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে পল্লীবন্ধু দেশের নব্বই ভাগ মানুষের মনের আশা পূরণ করেছেন। রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করে তিনি দেশের সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করেছেন। তিনি মসজিদের উন্নয়নে যেমন বরাদ্দ দিয়েছেন, তেমনিভাবে মন্দির, গির্জা ও প্যাগোডাতে বরাদ্দ দিয়েছেন।’
গতকাল রবিবার রাজধানীর গুলশানে ইমানুয়েলস মিলনায়তনে জাতীয় ওলামা পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
