রাজধানীর বিমানবন্দর আশকোনা এলাকায় দখল ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমরা ‘নির্যাতিত জনতা ৪৯নং ওয়ার্ডবাসী’ ব্যানারে এই মানববন্ধনে এলাকার বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধনে তারা এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও দখলদারদের গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, একজন ওয়ার্ড কাউন্সিলর ও তার সন্ত্রাসী বাহিনী সাধারণ মানুষদের কাছ থেকে চাঁদা আদায় করছে। তারা পাবলিক টয়লেট থেকেও চাঁদা তোলে। সাধারণ মানুষ এমনকি মসজিদ-মাদ্রাসার জমিও দখল করেছে। এসবের প্রতিবাদকারীদের ওপর হামলা ও নির্যাতনের মাধ্যমে ওই বাহিনী এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
বন্ধুর
×
