১২০ বছরের মধ্যে সবচেয়ে কম শিশুর জন্ম জাপানে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ পিএম

চলতি বছরে জাপানে সর্বনিম্ন সংখ্যক শিশু জন্মদানের ঘটনা ঘটেছে। ১৮৯৯ সালের পর থেকে এত কম শিশুর জন্ম দেশটিতে ঘটেনি।

রয়টার্স জানায়, গত ১২০ বছরে এমন কমসংখ্যক শিশুর জন্ম নেয়নি জাপানে। প্রথমবারের মতো জন্মহার ৫.৯ শতাংশ হ্রাস পেয়ে প্রায় ৯ লাখের কম শিশু জন্ম নিল দেশটিতে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ বছর শিশু জন্মের চেয়েও মৃত্যুর হার বেশি। অন্তত ৫ লাখ ১২ হাজার বেশি মানুষ মারা গেছে দেশটিতে। গত বছর নয় লাখ ১৮ হাজার ৪০০ শিশু জন্ম নিয়েছিল। এবার তা কমে দাঁড়ায় ৮ লাখ ৬৪ হাজারে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত