মমতাকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি বিজেপি নেতার

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১০:২৭ পিএম

নাগরিকত্ব আইনের প্রতিবাদ করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।

মঙ্গলবার শিলিগুড়িতে বিজেপির অভিনন্দন যাত্রা থেকে এ কথা বলেন রাহুল। যাত্রায় উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসুসহ একাধিক সাংসদ। নেতাকর্মীসহ প্রায় ২০ হাজার মানুষকে নিয়ে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকা থেকে শুরু হয় মিছিল। শেষ হয় দার্জিলিং মোড়ে।

রাহুল সিনহা বলেন, ‘মুখ্যমন্ত্রী সিএএ মানেন না। আমরা ওনাকে মানি না। উনি যেভাবে বাংলাদেশিদের জন্য সোচ্চার হচ্ছেন, তাতে ওনাকেই সেদেশে চলে যেতে হবে।’

দেবেন্দ্র ফড়নবিস বলেন, এই আইন সবার জন্য ভাল। কারও কোনও ক্ষতি হবে না। সবাই ভুল ভাবছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত