বিড়াল তো নয় যেন বিশ্বখ্যাত গোলকিপার পিটার শিল্টন বা অলিভার কান। ফুটবল দলে এমন এক গোলকিপার বিড়ালকে পেলে বর্তে যেতেন অনেকে।
কারণ নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই গোলকিপার বিড়ালকে সেরা বলছে নেটদুনিয়া।
সম্প্রতি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তার ভিডিও। ‘ওয়েলকাম টু নেচার’ নামের একটি টুইটার হ্যান্ডল সেই ভিডিয়ো পোস্ট করে বুধবার। তারপর সেই ভিডিও দেখা হয়েছে নয় লাখবারেরও বেশি।
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিড়ালকে বল ধরতে। এক নারী পা দিয়ে একটি ছোট ফুটবল মারেন ওপরে। নিজের শরীরকে প্রায় ৩৬০ ডিগ্রি ঘুরিয়ে সামনের দুপা দিয়ে সেই বল ধরে ফেলে বিড়ালটি।
এভাবে শরীর ছুঁড়ে বিড়ালের বল ধরার দৃশ্য দেখে মজা পাচ্ছেন নেটিজেনরা। তারা এই বিড়ালকেই দিয়েছেন সেরা গোলকিপারের তকমা।
দেখুন সেই ভিডিও—
