সাত প্রেক্ষাগৃহে ‘মায়া-দ্য লস্ট মাদার’

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৭ পিএম

তিন বছরের লড়াই বা চড়াই-উতরাই পেরিয়ে ‘মায়া- দ্য লস্ট মাদার’ সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামীকাল, ২৭ ডিসেম্বর। পরিচালক মাসুদ পথিক জানান, মাত্র ৭টি সিনেমা হলে কাল মুক্তি পাবে চলচ্চিত্রটি।

হলগুলো হলো, ঢাকার শ্যামলী সিনেপ্লেক্স ও বলাকা সিনেওয়ার্ল্ড, নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের বিজিপি সিনেমা হল, খুলনার লিবার্টি সিনেমা হল, বগুড়ার সোনিয়া, চট্টগ্রামের সিলভার স্ক্রিন।

৩ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। পরিচালক বলেন, ‘মায়া-দ্য লস্ট মাদার’ মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। হল সংখ্যা কম হলেও আশা করি দর্শকেরা সিনেমাটি ভালোভাবে গ্রহণ করবে।’

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া’ সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক।

সিনেমাটিতে অভিনয় করেছেন, মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশীষ কায়সার,  সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী,  নার্গিস আক্তার, লীনা ফেরদৌসী,  ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত এই সিনেমাটিতে গান করেছেন, ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পূজা ও মমতাজ।

নেকাব্বরের মহাপ্রয়াণ খ্যাত মাসুদ পথিকের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে এই প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মিত হলো বাংলাদেশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত