বঙ্গবন্ধু বিপিএলে দ্বিতীয়বারের মতো মুখোমুখি সিলেট থান্ডার ও খুলনা টাইগার্স। তাতে টস জিতে সিলেটকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম।
এর আগে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দল দুটি। তাতে খুলনাকে ৮০ রানে হারায় সিলেট।
আসরে এখন পর্যন্ত যা অবস্থা তাতে ভালো অবস্থায় নেই মোসাদ্দেক হোসেনের সিলেট। এখন পর্যন্ত ছয় ম্যাচ খেলে এক জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে তাদের অবস্থান ষষ্ঠ। আজকের লড়াইয়ে হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার জোরালো শঙ্কায় পড়ে যাবে দলটি।
অন্যদিকে বেশ ভালো অবস্থায় আছে খুলনা। ছয় ম্যাচের মধ্যে চারটি জিতে ৮ পয়েন্ট তৃতীয়স্থানে আছে তারা। প্রথম দেখায় সিলেটের কাছে হারের শোধ নিতে নামবে দলটি। তাতে জয় পেলে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনাও জোরালো করবে খুলনা।
সিলেট থান্ডার একাদশ: আন্ড্রে ফ্লেচার, রুবেল মিয়া, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), শেরফান রাদারফোর্ড, দেলোয়ার হোসেন, নাঈম হাসান, ক্রিশমার সান্তোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম।
খুলনা টাইগার্স একাদশ: নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, রাইলি রুশো, শামসুর রহমান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটকিপার), নাজিবুল্লাহ জাদরান, রবি ফ্রাইলিঙ্ক, শহিদুল ইসলাম, মোহাম্মদ আমির, তানভির ইসলাম ও শফিউল ইসলাম
