পাবনায় স্যামসন এইচ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:২৩ এএম

পাবনায় নানা আয়োজনে দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল রবিবার দুপুর পৌনে ১২টায় শহরের বৈকণ্ঠপুরের বাংলোবাড়িতে বিশেষ প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে স্যামসন এইচ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিবারের পক্ষে স্মৃতিচারণা করেন স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী।

এ সময় স্যামসন এইচ চৌধুরীর বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, মেজো ছেলে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ছোট ছেলে স্কয়ার টয়লেট্রিজ ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুসহ স্বজনরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পাবনা প্রেস ক্লাবের উদ্যোগে রাতে স্মরণসভার আয়োজন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত