কুকুরকে পাথরে বেঁধে পানিতে ফেলায় দম্পতি গ্রেপ্তার

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০৩:৩৫ পিএম

অস্ট্রেলিয়ার মতো অঞ্চলে কেউ যখন প্রাণীদের বাঁচাতে দিন-রাত লড়াই করছেন, ঠিক তখন অন্য কোনো দেশে কেউ কেউ তাদের নির্মমভাবে হত্যাও করতে চাইছে। ব্রিটেনের ট্রেন্ট নদী থেকে নৃশংসতার শিকার এমনই একটি কুকুরকে উদ্ধার করেছেন এক পথচারী।

পুলিশ জানিয়েছে, মধ্যবয়সী এক নারী এবং আরেকজন পুরুষ কুকুরটির গলায় পাথর বেঁধে পানিতে ফেলে দেয়। অন্য এক নারী কুকুরটিকে বাঁচিয়ে অভিযোগ জানালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে কুকুরটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাণীটি এখন ভালো আছে। খাবার খেয়েছে।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘প্রাণীদের প্রতি এমন নির্মম আচরণ আমরা কোনোভাবেই সমর্থন করি না। ভাগ্য ভালো যে একজন দয়ালু পথচারী কুকুরটিকে উদ্ধার করেছেন।’

ঠিক কী কারণে কুকুরটির সঙ্গে এমন আচরণ করা হলো, তা স্পষ্ট করে জানাতে পারেননি ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত