চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমার বাইজুরী গ্রামে গতকাল বুধবার সম্পন্ন হয়েছে ঐতিহাসিক শুক্লাম্বর দিঘির স্নান উৎসব। সনাতন সম্প্রদায়ের তীর্থস্থান শুক্লাম্বর দিঘি ও সংলগ্ন ১২-১৫ একর জমি এবং ২-৩ কিলোমিটার সড়কজুড়ে এ মেলা বসে। মেলা এক দিন হলেও আগের দিন বিকেল থেকে পুণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানি ও পূজারিদের আগমন শুরু হয়ে যায়। মেলার দিন তিল ধারণের ঠাঁই থাকে না।
প্রতি বছরের মতো এবারও পহেলা মাঘ চন্দনাইশের শুক্লাম্বর দিঘির মেলায় ঢল নেমেছিল মানুষের। আগের দিন মঙ্গলবার বিকেল থেকেই দিঘিরপাড় মুখরিত হয়ে ওঠে পুণ্যার্থীদের পদচারণায়।
