ঝালকাঠিতে চাঁদাবাজি মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাসা থেকে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গত মঙ্গলবার রাত ২টায় শহরের ডাক্তারপট্টি এলাকার বাসা থেকে হাদিসুর রহমান মিলন এবং সদরের বিভিন্ন স্থান থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়। আটক অন্যরা হলেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম অপু, যুবলীগকর্মী সাইফুল ইসলাম, মামুন খান, মামুনুর রশীদ ও পলাশ দাস।
গত ৫ জানুয়ারি সদর উপজেলার বিকনা গ্রামের বাসিন্দা ঠিকাদার কালাম হোসেন বাদী হয়ে সৈয়দ হাদিসুর রহমান মিলনসহ সাতজনকে আসামি করে একটি চাঁদাবাজি মামলা করেন।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, চাঁদাবাজির মামলায় ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
