বেসের ঘূর্ণিতে বিপদে দক্ষিণ আফ্রিকা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০১:৪৩ এএম

পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনই বৃষ্টি নেমেছিল। তবে তা খেলার বেশি ক্ষতি করতে পারেনি। দক্ষিণ আফ্রিকা ২ উইকেটে ৬০ রান করে দিন শেষ করেছিল। গতকাল তৃতীয় দিনের খেলা শুরু হতেই বিপদে পড়ে দক্ষিণ আফ্রিকা। অফস্পিনার ডোম বেসের ঘূর্ণিতে স্বাগতিকদের স্কোর দ্রুতই ৪ উইকেটে ৭৮ হয়ে যায়। সেই ধাক্কা সামলে তৃতীয় দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ৬ উইকেটে ২০৮। ইংল্যান্ডের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৯১ রানের বড় ব্যবধানে পিছিয়ে আছে তারা। 

এরপর কিছু সময় খেলা চলার পর নামে বৃষ্টি। প্রোটিয়াদের স্কোর তখন ৫ উইকেটে ১১৩। মজার ব্যাপার এই ৫টি উইকেটই নিয়েছেন বেস। বৃষ্টির কারণে মধ্যাহ্ন বিরতির সময় এগিয়ে আনা হয়েছিল। তবে বৃষ্টি চলে দীর্ঘক্ষণ। পরে খেলা শুরু হলে আরও একটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। সেটি অবশ্য নিয়েছেন বেন স্টোকস। তবে দক্ষিণ আফ্রিকার পতনের মুখে প্রতিরোধ হয়ে দাঁড়ান কুইন্টন ডি কক। তিনি অপরাজিত ৬৩ রানের ইনিংস না খেললে দক্ষিণ আফ্রিকার অবস্থা আরও খারাপ হতে পারত। অন্য প্রান্তে ভারনন ফিল্যান্ডার ২৭ রানে অপরাজিত ছিলেন। এছাড়া ডুসেন করেন ২৪ রান। ডিন এলগার আগের দিনের ৩২ এর সাথে আর ৩ যোগ করে ৩৫ রানে আউট হন। চার টেস্টের সিরিজ এখন ১-১ সমতায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত