‘ছপক’-এর জন্য যেভাবে নিজের চেহারা বদলে ফেলেছিলেন দীপিকা

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১১:৩৯ পিএম

সদ্য মুক্তি পাওয়া ছপক সিনেমায় অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। একজন অ্যাসিড আক্রান্তের মতো নিজের চেহারা গড়ে তুলতে প্রস্থেটিক মেকআপের সাহায্য নিতে হয়েছে দীপিকাকে। ‘ছপক’-এর প্রস্থেটিক মেকআপ যিনি করেছেন তিনি হলে খ্যাতনামা মেকআপ শিল্পী ক্লোভার উটন। তিনি তার হাতের জাদুতে বদলে দিয়েছেন দীপিকার চেহারা। তবে প্রস্থেটিক মেকআপের জন্য বেশ কয়েকটা ধাপ রয়েছে। পরিচালক মেঘনা গুলজারের কথায়, তিনি কখনোই চাননি যে দীপিকাকে দেখতে লক্ষ্মী আগরওয়ালের মতো লাগুক। পরিচালকের কথায়, ‘আমি সব সময় চেয়েছি (ভগবান না করুন) দীপিকার সঙ্গে যদি এ ধরনের ঘটনা ঘটতো, তাহলে ওকে ঠিক যেমন লাগত, তেমনই ওকে লাগুক।’

প্রস্থেটিক মেকআপের জন্য প্রথমে ক্লোভারকে প্লাস্টার অফ প্যারিস দিয়ে দীপিকার মুখের মাপ নেওয়া হয়েছে। দীপিকার পক্ষে এভাবে প্লাস্টার অফ প্যারিস দিয়ে মুখ, চোখ ঢেকে বেশিক্ষণ থাকা মোটেও সহজ ছিল না। এখানেই শেষ নয়, প্রস্থেটিক মেকআপের জন্য এরপরেও বেশ কিছু ধাপ পার হতে হয়েছে দীপিকাকে।

প্রসঙ্গত, মেঘনা গুলজার পরিচালিত ‘ছপক’ ছবির মাধ্যমে উঠে এসেছে দিল্লির মধ্যবিত্ত পরিবারের মেয়ে লক্ষ্মীর আগরওয়ালের জীবনের ঘটনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত