মৈমনসিংহ গীতিকা শতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে সম্মাননা

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১০:৪২ পিএম

১৭ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়েরর রমেশচন্দ্র মজুমদার মিলনায়তনে ‘মৈমনসিংহ গীতিকা শতবর্ষ উদ্‌যাপন জাতীয় কমিটি’ উদ্যোগে এবং লিটলম্যাগ চারবাক ও শুক্কুরবারের আড্ডার সহযোগিতায় ‘মৈমনসিংহ গীতিকা’ আবিষ্কারের শতবর্ষ এবং দীনেশচন্দ্র সেন কর্তৃক প্রকাশের আসন্ন শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে এক আলোচনা সভা এবং সম্মাননা প্রদান করা হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মতিউররহমান গাজ্জালী, মূল প্রবন্ধ পাঠ করেন লেখক-গবেষক ড. হালিমদাদ খান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন লেখক-গবেষক, চিত্রশিল্পী ও সাংবাদিক সৈয়দ লুৎফুল হক, শিল্পী অরূপ রাহী, ড. চিন্ময় হাওলাদার, রোকসানা গুলশান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক-গবেষক ড. সেলু বাসিত।

অনুষ্ঠানে মৈমনসিংহ গীতিকার ওপর শিক্ষা ও গবেষণায় অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আজিজুল হক, অধ্যাপক দেবকন্যা সেন সম্পাদক, আচার্য্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, কলকাতা এবং আন্তর্জাতিক বঙ্গবিদ্যা সোসাইটির জেনারেল সেক্রেটারি ড. অমিতাভ চক্রবর্তীকে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা মৈমনসিংহ গীতিকা বাংলাদেশের লোক ভাষা ও লোক সাহিত্যের বিশেষ ঐতিহ্যে হিসাবে বিবেচনা করেন। শতবর্ষের এই লোক সাহিত্যকে নিয়ে প্রাতিষ্ঠানিকভাবে আরও গবেষণা ও অনুসন্ধানের জন্য বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত