ঢাবির ৪ শিক্ষার্থীকে মারধরের বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০২:৪৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিবির সন্দেহে চার শিক্ষার্থীকে মারধরের বিচার দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে ওই সমাবেশ থেকে নিরাপদ ও গণতান্ত্রিক ক্যাম্পাস গড়ে তোলার দাবিও জানান তারা। ১২টি ছাত্রসংগঠনের প্ল্যাটফর্ম ‘সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য’ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই চার শিক্ষার্থীকে মারধরের ঘটনায় প্রক্টরের পদত্যাগসহ ৪ দফা দাবি এবং ২০১৮ সালের ২৩ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার দুই বছর পূর্তি উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ডাকসুর ভিপি নুরুল হক নুর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা নাসির উদ্দীন প্রিন্সসহ সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। সমাবেশে ভিপি নুর বলেন, ছাত্রলীগের নির্যাতনের ঘটনা নতুন নয়, তারা ডাকসুতে হামলা করেছে, বুয়েটে হামলা হয়েছে। শিক্ষার পরিবেশ নষ্ট করছে এই পেটুয়া বাহিনী। যদি এখনই প্রতিরোধ না করা হয়, তাহলে নিরাপদ ক্যাম্পাস বিঘিœত হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত