সীতাকুণ্ডে আগুনে পুড়ে ঘুমন্ত শিশুর মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ০৯:১৬ পিএম

সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে সুপ্রভা বড়ুয়া নামের ৬ মাসের কন্যাশিশু মারা গেছে।

শনিবার বেলা ১১টার দিকে দুর্গম পাহাড়ি এলাকার বৌদ্ধমন্দিরসংলগ্ন জঙ্গল সলিমপুরে এ ঘটনা ঘটে। সুপ্রভা স্বপন বড়ুয়া ও সুমি বড়ুয়ার তিন মেয়ে ও এক ছেলের মধ্যে সবার ছোট।

জঙ্গল সলিমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, মা পাহাড় থেকে নিচে নামার সময় সুপ্রভা ঘুমিয়ে ছিল। এ সময় অন্য সন্তানরা চুলার পাশে আগুন নিয়ে খেলছিল। এতে কোনোভাবে বেড়ার ঘরে আগুন লেগে যায়। তখন অন্য সন্তানরা ঘর থেকে বের হয়ে চিৎকার করলে আশপাশের মানুষ এসে সুপ্রভাকে বের করার চেষ্টা করলেও আগুনের তীব্রতার কারণে কেউ কাছে যেতে পারেনি। তা ছাড়া সমতল থেকে অনেক উঁচুতে ঘরের অবস্থান হওয়ায় পানি স্বল্পতার কারণে আগুন নেভাতেও দেরি হয়। আগুনে পুরো ঘর পুড়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত