ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে, দম্পতির মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১১:৩৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পরে ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা নিহত হয়েছেন। এ ঘটনায় মৃত ধ্রুব কান্ত সাহার মেয়ে স্বর্ণালি সাহা গুরুতর আহত হয়।

শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মাহমুদুল হাসান জানান, ধ্রুব কান্ত সাহা তার স্ত্রী অজন্তা সাহা ও মেয়ে স্বর্ণালি সাহাকে নিয়ে প্রাইভেটকারে করে নরসিংদী থেকে বসুন্ধরায় ফিরছিলেন। কালাদী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে খাদে পরে যায়। ঘটনাস্থলেই ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা মারা যায়। মেয়ে স্বর্ণালি সাহা গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে।

শনিবার সকালে নিহতের ছেলে শুভ কান্ত সাহা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত