কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নার্সিং কোর্স বন্ধের দাবি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২০, ০১:০৬ এএম

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মেডিকেল টেকনোলজি ও নার্সিং কোর্স বন্ধসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে সংগঠনটির সভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, ‌‘১৯৬২ সাল থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় কোর্স দুটি পরিচালনা করে আসছে। হঠাৎ করে ২০০৬ সালে কারিগরি শিক্ষা বোর্ড নিয়মনীতির তোয়াক্কা না করেই কোর্স দুটি চালু করে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সাংঘর্ষিক।’

এ সময় তিনি স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস করা বেকার মেডিকেল টেকনোলজিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ, নতুন পদ সৃষ্টি, সুপ্রিম কোর্টের আদেশ মোতাবেক ‘ওয়ান আমব্রেলা কনসেপ্ট’ বাস্তবায়ন ও প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ বাস্তবায়ন করার দাবি জানান।

মানববন্ধনে মেডিকেল টেকনোলজিস্ট নেতা আলমাছ আলী খান, জহিরুল ইসলাম, শাহ আলম খান পারভেজ, বিপ্লবুজ্জামান, সেলিম মোল্লা, সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত