ঢাকাকে পুনরুজ্জীবিত করতে তাপসের ৫ রূপরেখা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২০, ০১:২১ পিএম

মেয়র নির্বাচিত হলে ঢাকাকে পুনরুজ্জীবিত করতে পাঁচটি রূপরেখা নিয়ে অগ্রসর হতে চান বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার সকালে রাজধানীর গুলিস্তানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এই রূপরেখা তুলে ধরেন তিনি।

পাঁচটি রূপরেখা হলো- ১. ঐতিহ্যবাহী ঢাকা ২. সুন্দর ঢাকা ৩. সচল ঢাকা ৪. সুশাসিত ঢাকা ৫. উন্নত ঢাকা।

তাপস বলেন, ঢাকার উন্নয়নের জন্য এখন দরকার সঠিক নেতৃত্ব। অনেক সময় পেরিয়ে গেছে। অনেক অবহেলা, গাফিলতিতে ঢাকা অপরিকল্পিত ও দূষণ আক্রান্ত নগরী হয়ে গেছে।

তিনি বলেন, ঢাকাকে পুনরুজ্জীবিত করতে হবে। আপনাদের সমর্থন ও ভোটে মেয়র নির্বাচিত হলে এই পাঁচটি রূপরেখা নিয়ে অগ্রসর হতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি, মোজাফ্ফর হোসেন পল্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, আফজাল হোসেন, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক সুজিত রায় নন্দি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন ও কামরুল ইসলাম প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত