ঢাকা উত্তর সিটি নির্বাচনে ভোটের ব্যবধানে এগিয়ে থাকা মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, 'ভোটে জয়ী হলে মেয়র হিসেবে প্রথম সভায় তাবিথ আউয়ালকে ডাকব। তার সঙ্গে বসব।'
শনিবার রাতে হঠাৎ রিটার্নিং কর্মকর্তার ফলাফল পরিবেশন মঞ্চ পরিদর্শনে এসে তিনি এমন মন্তব্য করেন। এর আগে তিনি রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেমসহ সহকারি রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে করমর্দন করেন।
আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী বলেন, তাবিথের নির্বাচনী ইশতেহারে যদি ভালো কিছু থাকে, সেটা আমরা গ্রহণ করব। সেটা নিয়ে কাজ করব। আমি বিশ্বাস করি তার ইশতেহারে অবশ্যই ভাল কিছু আছে।
ভোটের পরিবেশে সন্তুষ্ট কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই আমি সন্তুষ্ট।
ভোট নিয়ে তিনি বলেন, অনেকদিন পর এত ক্লিন ভোট হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সিদ্ধেশ্বরী স্কুলে এক কেন্দ্রে আমিও ২৯১ ভোট পেয়েছি। তাবিথও ২৯১ ভোট পেয়েছে।
ভোটারের উপস্থিতি কম হওয়া প্রসঙ্গে তিনি বলেন, না আসার পেছনে কারণ হচ্ছে যানবাহন চলাচল হয়নি। শৈত্যপ্রবাহ ছিল।
