বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এক কোটি গাছ লাগানো হবে: পরিবেশমন্ত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৫৬ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে এক কোটি গাছ লাগানো হবে বলে ঘোষণা দিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

রবিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের বি ইউনিটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে যে ১০টি দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি হুমকির মধ্যে রয়েছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। আমাদের নির্বিচারে গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ রোপণ করতে হবে।

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত