বাড়িতে ৪২ লাখ টাকার সুইমিংপুলে একবারও নামেননি কিম কার্দাশিয়ান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৩ পিএম

ইনস্টাগ্রামে ভক্তদের জন্য বিশাল বিলাসবহুল বাড়ির ছবি দিলেন ধনকুবের মার্কিন সেলিব্রিটি কিম কার্দাশিয়ান ও র‌্যাপার কানইয়ে ওয়েস্ট জুটি।

লস অ্যাঞ্জেলসে ৬০০ লাখ ডলারের প্রাসাদসম বাড়িটির অন্দরমহল দেখলে যে কেউ চমকে উঠবেন নিঃসন্দেহে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানায়, ঘরের ইন্টেরিয়র ডিজাইনেই দেখা যাচ্ছে আভিজাত্যের ছাপ। ঘরজুড়ে বিশাল সোফা সেটে নেচে বেড়াচ্ছেন কিম। ডাইনিং রুমে সন্তানদের নিয়ে খানাপিনা সারছেন মার্কিন তারকা জুটি।

ছবিতে দেখা যাচ্ছে সবুজে ঘেরা বিশাল একটি সুইমিং পুলও। শুধু যেটির জন্য খরচ হয়েছে ৫০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪২ লাখ টাকারও বেশি।

২০১৩ সালে ২০০ লাখ ডলার দিয়ে বাড়িটি কিনেছিলেন কিম-কানইয়ে। পরবর্তীতে বিপুল সংস্কার করেন তারা। ফলে যার মূল্য বেড়ে তিনগুণে দাঁড়িয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত