বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ছয় দিনব্যাপী ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২০’ শীর্ষক যৌথ অনুশীলন শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে এ অনুশীলন শেষ হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মুহসিন আলমের নেতৃত্বে ১৪৭ প্যারা কমান্ডারসহ সশস্ত্র বাহিনীর ২০০ জন এবং যুক্তরাষ্ট্র বিমানবাহিনীর ৭০ জন অনুশীলনে অংশ নেন।
