প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:২৬ এএম

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও রেজাল্ট পরিবর্তনের নামে টাকা হাতিয়ে নেওয়া চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ র‌্যাব-১১। গ্রেপ্তাররা সকলেই অপ্রাপ্তবয়স্ক ও নরসিংদীর বেলাব থানা এলাকার বিভিন্ন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

গতকাল বৃহস্পতিবার নরসিংদী জেলার বেলাব থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি স্মার্টফোন। গতকাল বিকেলে র‌্যাব-১১র সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, গ্রেপ্তারকৃতরা চলমান এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের জন্য সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে কিছু আইডি খোলে। তারা এসব আইডিতে এসএসসির প্রশ্ন প্রদান ও রেজাল্ট পরিবর্তনের বিজ্ঞাপন দিয়ে পোস্ট দেয়। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ফোনে এ সংক্রান্ত প্রতারণার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত