বয়স ৮০ পেরিয়ে ছুটছে শতকের দিকে। জুন টার্নারের তাতে এতটুকু অসুবিধা হচ্ছে না। প্রতিদিন দোকানে বসেন। প্রয়োজনে ডাকাতকে পেটাতেও পারেন!
জুনের বাড়ি ইংল্যান্ডের স্টাফোর্ডশ্যায়ারে। গত সেপ্টেম্বরে তিনি দোকানে বসে ডাকাতকে জব্দ করেন। তার এই গল্প জানা গেছে অভিযুক্তের শাস্তি হওয়ার পর।
মেট্রো জানিয়েছে, ২৮ বছর বয়সী এক ব্যক্তি ক্যাশ থেকে টাকা নিতে আসলে জুন তাকে চ্যালেঞ্জে ফেলেন। পেছন থেকে নিজের হাঁটার লাঠি দিয়ে তাকে মারতে থাকেন। এক পর্যায়ে ডাকাত নিজের ব্যাগ ফেলে পালাতে বাধ্য হয়। পরে ব্যাগ থেকে নমুনা নিয়ে তার ডিএনএ সংগ্রহ করে পুলিশ। দেখা যায়, আগে বিভিন্ন সময়ে জেল খাটা এক অপরাধী জুনের দোকানে হানা দিয়েছে।
বিচারক ডেভিড ফ্লেচার জুনের সাহসিকতায় অভিভূত। অভিযুক্তের বিরুদ্ধে ২ বছরের সাজা ঘোষণার সময় তিনি জুনকে ২৫০ পাউন্ড পুরস্কার দেন।
