বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে ২২ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া একমাত্র টেস্টে থাকছেন না জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। তার বদলে ক্রেইগ আরভিন অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন।
টেস্ট দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাভা, কেভিন কাসুজা, টিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরে, ক্রিস এমপোফু, ব্রায়ান মুদজিগানিয়ামা, চার্ল মুম্বা, টিনোটেন্ডা মুতমবদজি, আইনসলে আনডলোভু, ভিক্টর নিয়াউচি, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড টিরিপানো ও চার্লটন টিশুমা।
